আফগানিস্তানে হামলায় মার্কিন সাংবাদিকসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে পেশাগত দায়িত্বপালন করার সময় গোলার আঘাতে পুরস্কারজয়ী মার্কিন সাংবাদিক ও তাঁর দোভাষী নিহত হয়েছেন।

গতকাল রোববার দেশটির একটি সেনাঘাঁটির কাছে গাড়িতে করে যাওয়ার সময় ডেভিড গিল্কি (৫০) ও তাঁর দোভাষী জাবিহুল্লাহ তামান্নার (৩৮) ওপর ওই হামলা চালানো হয়। এরপর গাড়িটিতে আগুন ধরে যায়। সেখানে আলাদা একটি গাড়িতে প্রতিবেদক টম বোম্যান ও প্রযোজক মনিকা এভসতাতিয়েভাও ছিলেন। তাঁরা অক্ষত রয়েছেন।

হেলমান্দ তালেবান জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। আফগানিস্তানের জাতীয় বেতারের সংবাদ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা মিখাইল ওরেসকেস বলেন, ৯/১১-এর হামলার পর থেকে ডেভিড গিল্কি ইরাক ও আফগান যুদ্ধের খবর সংগ্রহ করতেন।