আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেটের কাছে বিস্ফোরণ, গুলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের জালালাবাদ শহরের কাছে আজ বুধবার ভারতীয় কনস্যুলেটের কাছে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাওয়া গেছে। এএফপির প্রতিবেদনে জানানো হয়, ওই এলাকায় অন্যান্য দেশের কূটনৈতিক মিশনও রয়েছে।
এখনো কোনো জঙ্গি সংগঠন এই হামলার দায়ভার স্বীকার করেনি। ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিস্ফোরণে সেখানকার ভবনগুলোর দরজা-জানালা কেঁপে ওঠে। আটটি গাড়ি ধ্বংস হয়েছে।