প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর কোরিয়া গতকাল বৃহস্পতিবার সাগরে দুটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ খবর জানিয়েছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলেছে, উত্তরের পূর্ব উপকূল থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্র ৫০০ কিলোমিটার দূরে গিয়ে পড়ে। ক্ষেপণাস্ত্র ছোড়ার পরপরই উত্তর কোরিয়া ঘোষণা দিয়েছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে এখন যেসব যৌথ প্রকল্প আছে, তা স্থগিত করা হয়েছে। তাদের দেশে থাকা দক্ষিণ কোরিয়ার সব সম্পদ তারা নিয়ে নেবে বলেও হুমকি দেয়। কয়েকদিন আগে উত্তর কোরিয়া মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন করে।
বিবিসি