প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘ ও পশ্চিমাদের অব্যাহত চাপ উপেক্ষা করে এবার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল নিভৃতকামী রাষ্ট্র উত্তর কোরিয়া। গতকাল বৃহস্পতিবার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে দেশটি এক মাসে পঞ্চমবারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল। উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল থেকে ভূমি থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ পরীক্ষার বিষয় নিশ্চিত করে বলেছে, ধারণা করা হচ্ছে, সেগুলো ছিল জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ২০০ কিলোমিটার পথ পাড়ি দেয়। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর প্রেক্ষাপটে কয়েকদিন আগেই উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা আরও জোরালো করে জাতিসংঘ।