আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা এবং আরও কঠোর অবরোধ আরোপের হুমকি উপেক্ষা করে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার এক সেনা কর্মকর্তা বলেন, গতকাল রোববার পিয়ংইয়ংয়ের ছোড়া এ ক্ষেপণাস্ত্রের পাল্লা ছিল প্রায় ৫৬০ কিলোমিটার, যা সাম্প্রতিক অন্য ক্ষেপণাস্ত্রের তুলনায় কম।

দক্ষিণ কোরিয়া বলেছে, অন্তর্মুখী উত্তর কোরিয়ার নিক্ষিপ্ত সর্বশেষ এ ক্ষেপণাস্ত্র দেশটির পুখুসং-২ সদৃশ। এটির পাল্লা তার তুলনায় কিছুটা বেশি এবং তা ডুবোজাহাজ থেকে নিক্ষেপণযোগ্য।

প্রতিবেশীর এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে ‘বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যায়িত করেছে।