আবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি (আইসিবিএম) ছোড়া হয় গতকাল শুক্রবার রাতে। ৪৫ মিনিট উড়ে তা জাপান সাগরে গিয়ে পড়ে।

দক্ষিণ কোরিয়া জানিয়েছে, উত্তর কোরিয়ার জাগাং প্রদেশ থেকে স্থানীয় সময় রাত ১১টা ৪১ মিনিটে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। জাপানের সংবাদমাধ্যম এনএইচকে এক খবরে জানায়, ক্ষেপণাস্ত্রটি তিন হাজার কিলোমিটারের বেশি উঁচুতে উঠেছিল।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বলেছে, জাপান সাগরে পড়ার আগে ক্ষেপণাস্ত্রটি এক হাজার কিলোমিটার ভ্রমণ করেছে।

এর আগে ৪ জুলাই প্রথমবারের মতো আইসিবিএমের সফল পরীক্ষা চালানোর দাবি করে উত্তর কোরিয়া।