আবার চালু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের সেন্দাই পারমাণবিক কেন্দ্রের দুটি চুল্লি আবার চালু করা হচ্ছে। কাগোশিমা প্রিফেকচারের গভর্নর এ ব্যাপারে তাঁর অনুমতি দিয়েছেন। এর মাধ্যমে চুল্লিগুলো চালু করার পথে শেষ বাধা দূর হলো। ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ২০১১ সালের বিপর্যয়ের পর জাপানে এই প্রথম কোনো পারমাণবিক চুল্লি আবার চালু করা হবে। ওই বিপর্যয়ের আগে জাপানের মোট উৎপাদিত বিদ্যুতের প্রায় ৩০ শতাংশই আসত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে। ভয়াবহ ভূমিকম্প ও সে থেকে সৃষ্ট সুনামিতে ফুকুশিমায় গুরুতর দুর্ঘটনা ঘটলে দেশটির ৪৮টি কেন্দ্রই বন্ধ করে দেওয়া হয়।
বিবিসি