আবার জয় যন্ত্রের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুগলের তৈরি কম্পিউটার প্রোগ্রাম আলফাগো মানুষের সঙ্গে গতকাল মঙ্গলবার হওয়া শেষ দ্বৈরথেও জিতল। চীনের ঐতিহ্যবাহী গো খেলার দক্ষিণ কোরীয় গ্র্যান্ডমাস্টার লি সে-দল আর কম্পিউটার আলফাগোর মধ্যে পাঁচ ম্যাচ সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছে যন্ত্র। মানুষ ও যন্ত্রের মধ্যে গো খেলার এই প্রতিযোগিতা গত কয়েক দিন বিশ্ববাসীর নজর কাড়ে। দক্ষিণ কোরিয়ার সিউলে আয়োজিত প্রতিযোগিতার প্রথম তিন ম্যাচে টানা জয়ের মধ্য দিয়ে সিরিজ জয় আগেই নিশ্চিত করেছিল আলফাগো। তবে চতুর্থ ম্যাচে ওই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির যন্ত্রকে হারিয়ে দেন লি সে-দল। বিমর্ষ লি সে-দল বলেন আলফাগো তাঁর কিছু দুর্বলতা বের করে ফেলে।
এএফপি