আবার দণ্ডিত বাদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ বাদি
মোহাম্মদ বাদি

মিসরের একটি সামরিক আদালত গত মঙ্গলবার নিষিদ্ধঘোষিত সংগঠন মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ বাদিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০১৩ সালে ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষের দায়ে তাঁকে এ সাজা দেওয়া হয় বলে বিচার বিভাগীয় কর্মকর্তারা জানিয়েছেন। পলাতক আরও ৯০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মিসরে এর মেয়াদ ২৫ বছর। মোহাম্মদ বাদি ও অন্য আসামিরা সুয়েজ নগরে ২০১৩ সালের আগস্টে সংঘটিত সংঘর্ষে অংশগ্রহণের দায়ে দোষী সাব্যস্ত হন। ওই সংঘাতে ৩১ জন নিহত হয়। কয়েকটি মামলায় বাদির বিচার চলছে। জেল পালানোর একটি মামলায় মোহাম্মদ মুরসির সঙ্গে তাঁরও মৃত্যুদণ্ড হয়েছে। এএফপি