আবার মালয়েশিয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি উড়োজাহাজ টোকিওর উদ্দেশে কুয়ালালামপুর ত্যাগ করার প্রায় এক ঘন্টা পর আবারও কুয়ালালামপুরে ফিরে আসতে বাধ্য হয়েছে। উড়োজাহাজের অভ্যন্তরে চাপ নিয়ন্ত্রণে সমস্যার কারণে গতকাল রোববার এ ঘটনা ঘটে। মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তা আজহারুদ্দিন বলেন, যাত্রীদের আরেকটি উড়োজাহাজে করে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়। গত ছয় মাসে মালয়েশিয়ান এয়ারলাইনসের দুটি উড়োজাহাজ দুর্ঘটনার শিকার হলে ৫৩৭ জন যাত্রী প্রাণ হারান।
এএফপি