প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট পুনর্গণনা গতকাল বুধবার স্থগিত রাখার পর আবার শুরু হয়েছে। অন্যতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহ জালিয়াতির আশঙ্কার কথা বলে গতকাল তাঁর পর্যবেক্ষকদের প্রত্যাহার করে নেন। এতে জাতিসংঘ কাজ স্থগিত করে। আবদুল্লাহর মুখপাত্র তখন বলেন, বহু ভুয়া ব্যালট পেপার থাকায় তাঁরা এতে অংশ নেবেন না। পরে অন্য প্রার্থী আশরাফ গনির পর্যবেক্ষকদেরও সরিয়ে জাতিসংঘ পুনর্গণনা শুরু করে। বিবিসি