আবের জোট জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচনে প্রধানমন্ত্রী শিনজো আবের নেতৃত্বাধীন জোট বিপুল বিজয় পেয়েছে। গতকাল রোববার দেশটির ৪৫টি প্রদেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৪২ আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৮৯ জন প্রার্থী। উচ্চকক্ষের ভোটে প্রধানমন্ত্রী আবের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ২৪২ আসনের মধ্যে পেয়েছে ১৪৪টি আর বিরোধী শিবিরের দখলে গেছে ৭৩টি আসন। উচ্চকক্ষের এই নির্বাচন প্রতি তিন বছর পর অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৩ সালের ভোটে শিনজো আবের দল পায় ১১৬টি আসন। এত দিন জাপানে ভোট দেওয়ার সর্বনিম্ন বয়স ২০ থাকলেও এবারই প্রথম ১৮ বছরের নাগরিকেরা ভোট দিলেন।
রয়টার্স