আমিরাতের যুদ্ধবিমান নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনে হুতি-বিরোধী অভিযানে অংশ নেওয়া সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি যুদ্ধবিমান নিখোঁজ হয়েছে। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ইউএইর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম ওই যুদ্ধবিমান নিখোঁজ হওয়ার বিষয়টি জানিয়েছে। তবে তারা এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানায়নি।

সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে। ওই সামরিক জোটে ইউএইও আছে।
ইয়েমেনে চলমান সংঘাতে প্রায় ছয় হাজার মানুষ নিহত হয়েছে।