আরও অনেক বেশি ভূমিধস হতে পারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে চলতি বছর ভয়াবহ মাত্রার দুটি যে ভূমিকম্প হয়েছে, তার প্রভাব আরও অনেক বেশি মারাত্মক হতে পারত। বিভিন্ন দেশের একদল বিজ্ঞানী এ অভিমত দিয়েছেন। খবর বিবিসির।
সায়েন্স সাময়িকীতে প্রকাশিত পর্যালোচনায় বলা হয়েছে, ভূমিকম্প-পরবর্তী ভূমিধসের সংখ্যা আশঙ্কার তুলনায় অনেক কম ছিল। তা ছাড়া হিমালয় পর্বতমালার বরফাচ্ছাদিত হ্রদগুলোর মারাত্মক ক্ষতির প্রমাণও মেলেনি।
পর্যালোচনা প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় অনুষ্ঠিত আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের সম্মেলনেও উপস্থাপন করা হয়। গবেষকদলের প্রধান যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের জেফরি কারগেল বলেন, ‘বিশ্লেষণে বিস্ময়কর অনেক তথ্য মিলেছে।’
কৃত্রিম উপগ্রহের (স্যাটেলাইট) ছবি বিশ্লেষণ করে দেখা যায়, নেপালে ওই ভূমিকম্পের প্রভাবে ৪ হাজার ৩১২টি ভূমিধস হয়েছে। কিন্তু বিজ্ঞানীরা আশঙ্কা করেছিলেন, এ সংখ্যা আরও অনেক বেশি হবে। মনে করা হচ্ছে, গাছপালা ও বনাঞ্চলের কারণেই হয়তো বিপর্যয়ের মাত্রা তুলনামূলক কম ছিল।