আরও এক মামলায় বাদির যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের নিষিদ্ধঘোষিত সংগঠন মুসলিম ব্রাদারহুডের প্রধান মোহাম্মদ বাদি ও আরও ৮৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। আজ শনিবার এ রায় দেওয়া হয় বলে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের খবরে জানানো হয়।

মিসরের যাবজ্জীবন কারাদণ্ডের অর্থ হলো ২৫ বছরের জেল। একই মামলায় আর ২৮ জনকে ১০ বছর করে কারাদণ্ড এবং ৭১ জনকে খালাস দেওয়া হয়।

দণ্ড পাওয়া ৮৮ জনের মধ্যে ব্রাদারহুডের জ্যেষ্ঠ নেতা মোহম্মদ এল বেলতাগি এবং সাফওয়াত হেগাজিও রয়েছেন।

২০১৩ সালে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির সমর্থকদের ওপর হামলা চালায় নিরাপত্তা বাহিনী। এর দু দিন পর মুরসিকে ক্ষমতায় পুনর্বহালের দাবিতে ওই বছরের ১৬ জুলাই পোর্ট সাঈদে হামলা চালায় মুসলিম ব্রাদারহুড।

২০১১ সালের বিক্ষোভের সময় কারাগার ভেঙে পুলিশের ওপর হামলার ষড়যন্ত্রে লিপ্ত থাকার মামলায় গত জুনে প্রেসিডেন্ট মুরসি ও বাদিকে মৃত্যুদণ্ড দেন অন্য একটি আদালত। এ ছাড়াও এপ্রিলে বাদিকে অন্য একটি মামলায় মৃত্যুদণ্ড এবং আরও পাঁচটি মামলায় ইতিমধ্যেই যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।