প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্স ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে আরও চারজনের মৃত্যু হয়েছে বলে গত বৃহস্পতিবার জানিয়েছে সৌদি সরকার। এর ফলে মার্সে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৭ জনের মৃত্যু ঘটল দেশটিতে। সৌদি আরবের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, আগামী মাসে পবিত্র হজ। ঠিক এই সময়ে মার্সের প্রকোপ বেড়ে যাওয়াটা উদ্বেগজনক। ২০১২ সালে সৌদি আরবে প্রথম মার্সে আক্রান্ত রোগী শনাক্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, ২০১২ সালের সেপ্টেম্বর মাস থেকে এযাবৎ মার্সে আক্রান্ত হয়ে অন্তত ৫১৫ জনের মৃত্যু হয়েছে।
বিবিসি