আরও বড় কেলেঙ্কারি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার সরকারি বিনিয়োগ-বিষয়ক প্রতিষ্ঠান ওয়ানএমডিবির অর্থ কেলেঙ্কারির তদন্তে দেশটির সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন সুইজারল্যান্ডের তদন্তকারীরা। ওই তদন্তকারীরা বলছেন, তাঁরা মনে করেন ওয়ানএমডিবির প্রায় ৪০০ কোটি ডলার হাতিয়ে নেওয়া হয়েছে। মালয়েশিয়ার বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক প্রকল্পে ব্যয়ের জন্য নির্ধারিত ছিল ওই অর্থ। সুইজারল্যান্ডের প্রধান আইন কর্মকর্তার কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই বিপুল পরিমাণ অর্থের একটি ছোট অংশ সুইস ব্যাংকের বিভিন্ন হিসাবে স্থানান্তর করা হয়েছে। মালয়েশিয়ার সাবেক কর্মকর্তা ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের বর্তমান ও সাবেক কর্মকর্তারা ওই সব হিসাবের মালিক। কিছুদিন আগে অভিযোগ ওঠে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ওয়ানএমডিবির ৭০ কোটি ডলার নিজের ব্যাংক হিসাবে স্থানান্তর করেছেন। তবে শেষ পর্যন্ত তদন্তকারীরা এ অভিযোগ থেকে তাঁকে অব্যাহতি দিয়েছেন।
গার্ডিয়ান