আরব দেশের জন্য ইরানের বিশেষ বাহিনী গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরব বিশ্বের বিভিন্ন দেশে সেনা পাঠাতে ‘লিবারেশন আর্মি’ নামের একটি বিশেষ বাহিনী গঠন করেছে ইরান। দেশটির প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান এ কথা জানিয়েছেন।

বর্তমানে আরবের যেসব দেশে শিয়া-সুন্নি বিরোধ রয়েছে, যেমন সিরিয়া ও ইয়েমেনে সামরিকভাবে নিজেকে জড়িয়েছে ইরান।

ইরাকের বাগদাদভিত্তিক দৈনিক সংবাদপত্র আল মাশরিক-এ গত শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মোহাম্মদ আলী আল ফালাকি বলেন, এখন তিনটি যুদ্ধক্ষেত্র—ইরাক, সিরিয়া ও ইয়েমেনের লড়াইয়ে অংশ নিচ্ছে ইরান। কাসেম সোলাইমানির নেতৃত্বে সিরিয়ার জন্য লিবারেশন আর্মি গঠন করা হয়েছে বলে তিনি জানান।

সোলাইমানি ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর চৌকস কুদস ফোর্সের প্রধান। আরব দেশগুলোতে পাঠানোর লক্ষ্যে গঠিত বিশেষ বাহিনীর আকার কেমন হবে, তা এখনো পরিষ্কার নয়।

ফালাকি বলেন, ‘লিবারেশন আর্মির সদস্যরা কেবল ইরানের নাগরিকদের নিয়ে গঠিত নয়। যেখানেই লড়াই হচ্ছে, আমরা সেখানকার নাগরিকদের সমন্বয়ে এই বিশেষ বাহিনী গঠন করে পাঠাচ্ছি।’ সিরিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সিরিয়া যুদ্ধে ইরানের নিজস্ব বাহিনীকে সরাসরি ঠেলে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়।