আরব দেশের 'সন্ত্রাসী' তালিকায় আরও ১৮ ব্যক্তি ও সংগঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারটি আরব দেশ তাদের তৈরি সন্ত্রাসীর তালিকায় আরও ১৮ ব্যক্তি ও সংগঠনকে অন্তর্ভুক্ত করেছে। তাদের কথা অনুযায়ী, এসব ‘সন্ত্রাসী’ ব্যক্তি ও সংগঠন কাতারের সঙ্গে সংশ্লিষ্ট। গত মাসে কাতারের ওপর অবরোধ আরোপকারী এই দেশগুলোর অন্যতম সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
এ ঘটনায় কাতারের সঙ্গে এই আরব দেশগুলোর বিরোধ ও চলতি আরব উপসাগরীয় সংকট আরও ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তালিকায় যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে তার মধ্যে রয়েছে ইয়েমেনের তিন দাতব্য সংগঠন, তিন লিবীয় গণমাধ্যম প্রতিষ্ঠান, দুটি সশস্ত্র গোষ্ঠী, একটি ধর্মীয় ফাউন্ডেশন। এসব ব্যক্তি ও সংগঠনের কেউ কেউ আগে থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।