আরব রাষ্ট্রগুলোর পক্ষ থেকে সাড়া নেই আলোচনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি
শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি বলেছেন, আরব রাষ্ট্রগুলোর সঙ্গে চলমান সংকট নিরসনে তাঁর দেশের ইচ্ছা রয়েছে। কিন্তু এ ব্যাপারে বিপরীত পক্ষ থেকে কোনো সাড়া মিলছে না।

কাতার সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে রাজধানী দোহায় গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি এই অভিযোগ করেন।

কাতার সন্ত্রাসে মদদ দিচ্ছে অভিযোগ করে গত ৪ জুন সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত দেশটির সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে। তবে এই অভিযোগ বরাবরই অস্বীকার করেছে দোহা।

সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান সংকট নিরসনে গঠনমূলক আলোচনার পক্ষে নিজের অবস্থান ব্যক্ত করেছে তাঁর দেশ। কিন্তু কুয়েত অথবা অন্য বন্ধুপ্রতিম দেশগুলোর চেষ্টা সত্ত্বেও সম্পর্ক ছিন্নকারী দেশগুলোর কাছ থেকে কোনো সাড়া মিলছে না।