আরেক ধনকুবের 'নিখোঁজ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে ঝৌ চেংজিয়ান নামের আরেক ধনকুবের গতকাল শুক্রবার নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি দেশটির সবচেয়ে বড় পোশাক শিল্পপ্রতিষ্ঠান মেটেরসবোনবির মালিক। মেটেরসবোনবি চেংজিয়ানের নিখোঁজের খবর নিশ্চিত করেছে। স্থানীয় সংবাদমাধ্যম বলেছে, দুর্নীতি দমন অভিযানের অংশ হিসেবে ঝৌকে পুলিশ ধরে নিয়ে গেছে। সম্প্রতি একইভাবে দেশটির আরেক ধনকুবের গুয়ো গুয়ানচেং নিখোঁজ হন। পরে অবশ্য পুলিশ তাঁকে আটকের কথা স্বীকার করে।
বিবিসি