আরেক নেতা নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেক নেতা নিষিদ্ধ এবার হংকংয়ের আরেক শীর্ষ স্বাধীনতাকামী নেতা ইনডিজেনাস পার্টির এডওয়ার্ড লিয়াংকে আসন্ন স্থানীয় আইন পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অযোগ্য ঘোষণা করা হলো। হংকং চীনের ‘অবিচ্ছেদ্য’ অংশ—এ মর্মে বিতর্কিত ফরমে সইয়ের পরও আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে নিষিদ্ধ করা হয়েছে তাঁকে। গতকাল মঙ্গলবার ক্ষুব্ধ এডওয়ার্ড লিয়াং নিজেই এ তথ্য জানান। বেইজিংয়ের হস্তক্ষেপের কারণে আধা স্বায়ত্তশাসিত শহর হংকংয়ের স্বাধীনতা কমে যাচ্ছে, এমন আশঙ্কায় হংকংয়ের স্বাধীনতাপন্থী আন্দোলনকর্মীরা মূল ভূখণ্ড থেকে আরও দূরত্ব, এমনকি পুরোপুরি আলাদা হয়ে যেতে চাইছেন। কয়েক দিন আগে স্বাধীনতাপন্থী হংকং ন্যাশনাল পার্টির প্রতিষ্ঠাতা অ্যান্ডি চ্যানের প্রার্থিতা বাতিল করা হয়েছিল।
এএফপি