প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈরী আচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রের আরেকজন নাগরিককে আটক করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে গত এক সপ্তাহে এটি দ্বিতীয় মার্কিন নাগরিক আটকের ঘটনা। গতকাল রোববার উত্তর কোরীয় কর্তৃপক্ষ এই আটকের কথা জানিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, কিম হাক সং নামে ওই ব্যক্তিকে গত শনিবার আটক করা হয়েছে। তাঁর অপরাধ সম্পর্কে তদন্ত শুরু হয়েছে। খবরে বলা হয়, কিম হাক পিয়ংইয়ং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কাজ করতেন। খবরে এর বেশি কিছু জানানো হয়নি। এ নিয়ে যুক্তরাষ্ট্রের চারজন নাগরিক আটক রয়েছেন উত্তর কোরিয়ায়।