আরেক সুয়েজ খাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুয়েজ খালের পাশাপাশি আরেকটি খাল নির্মাণ করার পরিকল্পনা করছে মিসর। নতুন এই খালের দৈর্ঘ্য হবে ৭২ কিলোমিটার। মিসরের সুয়েজ খাল কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাব মামিশ গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন। তিনি সুয়েজ খালের পার্শ্ববর্তী বন্দর শহর ইসমাইলিয়াতে এক সম্মেলনে বলেন, এই বিশাল প্রকল্পের আওতায় নতুন একটি সুয়েজ খাল সৃষ্টি করা হবে। বর্তমান চ্যানেলের পাশে সমান্তরালভাবে তৈরি এই খালের দৈর্ঘ্য হবে ৭২ কিলোমিটার। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪০০ কোটি মার্কিন ডলার। মিসরের অর্থনীতির জন্য সুয়েজ খালের গুরুত্ব অপরিসীম। ২০১১ সালে আরব বসন্ত শুরুর পর দেশটির অর্থনীতি বড় সংকটে পড়ে।
রয়টার্স