আরেকজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের ব্যাংককে মন্দিরে হামলার সঙ্গে জড়িত দ্বিতীয় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। থাই প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান-ওচা গতকাল মঙ্গলবার ‘প্রধান সন্দেহভাজন’ বিদেশি নাগরিককে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেন। গত ১৭ আগস্ট মন্দিরে চালানো ওই হামলায় ১১ জন বিদেশিসহ ২০ জন নিহত হয়। হামলায় জড়িত সন্দেহে গত শনিবার ব্যাংকক থেকে প্রথম ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনিও বিদেশি নাগরিক বলে জানিয়েছিল থাই সরকার।
বিবিসি