আল আকসা প্রাঙ্গণে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে গতকাল রোববার ইসরায়েলি পুলিশের সঙ্গে একদল ফিলিস্তিনির সংঘর্ষ হয়েছে। ইহুদিদের এক বার্ষিক শোক অনুষ্ঠানের সময় এই সংঘর্ষ হয়। খবর বিবিসি ও এএফপির।
সংঘর্ষে পুলিশের কয়েকজন সদস্য আহত হয়। ছয়জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইসরায়েলি পুলিশের মুখপাত্র বলেন, ফিলিস্তিনিরা মসজিদ প্রাঙ্গণে ঢোকার মুখে প্রতিবন্ধকতা তৈরি করে। তারা পুলিশের ওপর পাথর ছুড়ে মারে। জবাবে পুলিশ শব্দ গ্রেনেড ছোড়ে।
মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম ধর্মীয় স্থান আল আকসা মসজিদ। এটি খ্রিষ্টান ও ইহুদিদের কাছেও পবিত্র স্থান। গতকাল কয়েকজন ইহুদি আল আকসা মসজিদ-সংলগ্ন প্রার্থনার স্থান ‘ওয়েস্টার্ন ওয়ালে’ যাচ্ছিল। পুলিশ বলেছে, সংঘর্ষ এড়াতে তারা মসজিদের কয়েক মিটার ভেতরে ঢুকে পড়ে।