আল-জাজিরার টুইটার আবার চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার আরবি ভাষায় পরিচালিত টুইটার অ্যাকাউন্ট গতকাল শনিবার সাময়িক ‘বন্ধ’ হয়ে যাওয়ার পর আবার চালু হয়েছে।
অজ্ঞাত কারণে গতকাল ওই টুইটার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়। উপসাগরীয় দেশগুলো নানা কারণে আল জাজিরার ওপর অসন্তুষ্ট। তবে চ্যানেলটির একজন মুখপাত্র বলেন, কারিগরি ত্রুটির কারণেও তাঁদের টুইটার অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকতে পারে।