আল-দুরি নিহত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক ইরাকি প্রেসিডেন্ট প্রয়াত সাদ্দাম হোসেনের ঘনিষ্ঠ সহযোগী ইজ্জাত ইব্রাহিম আল-দুরি এক বড় ধরনের সামরিক অভিযানে মারা গেছেন বলে দাবি করেছেন সালাহউদ্দিন প্রদেশের গভর্নর। আল-আরাবিয়া টিভিকে তিনি এ কথা বলেন। ওই টিভিতে গতকাল শুক্রবার একজন মৃত ব্যক্তির ছবি দেখানো হয় যিনি দেখতে আল-দুরিরই মতো। ইরাকের শিয়া নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিদ্রোহের একজন হোতা মনে করা হয় তাঁকে। তবে বা’থ পার্টি আল-দুরি নিহত হওয়ার খবরের সত্যতা অস্বীকার করেছে।
রয়টার্স