আলসেমির সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে আলস্য, সরকারি তহবিল কাজে লাগাতে ব্যর্থতা ও প্রকল্পের কাজে দেরি করার মতো বিভিন্ন কারণে ২৪৯ জন সরকারি কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ খবর প্রকাশ করেছে। চীনে দুর্নীতির বিরুদ্ধে গত দেড় বছর ধরে সরকারের সবচেয়ে বড় অভিযান শুরু হওয়ার পর বড় বড় প্রকল্পের অনুমোদন দিতে অনেক কর্মকর্তা এখন ইতস্তত করেন। এতে সরকার অসন্তুষ্ট হয়ে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। সিনহুয়া জানায়, ২৪টি প্রদেশ, অঞ্চল ও শহরে গত মে থেকে জুনের মধ্যভাগ পর্যন্ত তদন্তের পর ওই ২৪৯ জন কর্মকর্তাকে বরখাস্ত, প্রশাসনিক পদাবনতি অথবা সতর্ক করে দেওয়ার মতো শাস্তি দেওয়া হয়। রয়টার্স