আলেপ্পো ছেড়েছে বেশ কয়েকটি পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার অবরুদ্ধ শহর আলেপ্পোর বিদ্রোহীনিয়ন্ত্রিত পূর্বাঞ্চল থেকে গতকাল শনিবার বেশ কিছুসংখ্যক পরিবার ‘মানবিক করিডরের মাধ্যমে’ সরকারনিয়ন্ত্রিত পশ্চিমাঞ্চলে চলে গেছে।
সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পো থেকে সাধারণ মানুষ ও নিরস্ত্র বিদ্রোহীদের বের হওয়ার সুযোগ দিতে চারটি করিডর (পথ) খোলা হবে বলে সিরীয় সরকারের মিত্রদেশ রাশিয়া ঘোষণা করেছিল। সেই ঘোষণার ৪৮ ঘণ্টা পর বেসামরিক লোকজনের এই স্থানান্তরের ঘটনা ঘটল। ২০১২ সালের মাঝামাঝি থেকে আলেপ্পো শহরটির দুই অংশ কার্যত সরকার ও বিদ্রোহী—এই দুই পক্ষের দখলে রয়েছে। বিদ্রোহীদের কাবু করতে শহরটিকে ঘিরে রেখেছে সরকার-সমর্থক বাহিনী।
যুক্তরাজ্যভিত্তিক নজরদারি সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নিশ্চিত করেছে, একটি করিডর দিয়ে কিছুসংখ্যক বেসামরিক লোক আলেপ্পো শহরের পূর্বাঞ্চল থেকে বেরিয়ে গেছে। তবে ঠিক কতজনকে করিডর দিয়ে স্থানান্তর করা হয়েছে, তা এই সংস্থা জানাতে পারেনি।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার খবরে বলা হয়, গতকাল সকালে অবরুদ্ধ এলাকার অনেক পরিবার করিডর দিয়ে বের হয়। সরকারি সেনারা তাদের স্বাগত জানিয়ে বাসে করে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নিয়ে যায়। সানার এই খবরের সঙ্গে একাধিক আলোকচিত্র যুক্ত করা হয়। এতে দেখা যায়, করিডর দিয়ে চলে যাওয়া লোকদের অধিকাংশই নারী ও শিশু। অবরুদ্ধ এলাকা থেকে বাসিন্দাদের বের হওয়ার ভিডিও ফুটেজ দেখানো হয় রাষ্ট্রীয় টেলিভিশনেও।