প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুকে মিয়ানমারের ক্ষমতাধর সামরিক বাহিনী সম্পর্কে কটাক্ষ করে মন্তব্য করার অভিযোগে এক আলোকচিত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। অং নাই মিও (৩৭) নামে ওই ফ্রিল্যান্স আলোকচিত্রীকে গত শুক্রবার মনিওয়া শহরের বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে স্বজনরা জানিয়েছেন। অং নাই মিওর পরিবারের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানান, তারা এসে প্রথমে ওর স্টুডিওতে মাদকদ্রব্য আছে বলে খুঁজতে থাকে। মাদক না পাওয়ায় ডায়েরি, ল্যাপটপ, মেমোরি স্টিক, সিসি টিভির যন্ত্রপাতিসহ তাঁকে আটক করে মনিওয়া কারাগারে নিয়ে যাওয়া হয়। গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা বলছেন, অং নাই মিওসহ একটি অজ্ঞাত গোষ্ঠী সরকারের ভাবমূর্তি ধ্বংসের চেষ্টা করছেন।