'প্রায় বাতিল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা বাতিল করতে পারে উত্তর কোরিয়া। গতকাল শনিবার দেশটির সংবাদ সংস্থা বলেছে, ‘দক্ষিণ কোরিয়ার পুতুল সরকারের দায়িত্বহীন ও উসকানিমূলক কার্যকলাপের কারণে আমরা আলোচনা প্রায় বাতিল করেছি।’ সপ্তাহ খানেক আগে দুই কোরিয়া তাদের মধ্যে সাত মাস ধরে বন্ধ থাকা উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক আলোচনা শুরুর লক্ষে কাজ করতে সম্মত হয়। কিন্তু গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার কিছু আন্দোলনকর্মী সীমান্তের ওপারে পাঠানোর জন্য প্রচারপত্রসহ গ্যাসবেলুন ওড়ায়। একে কেন্দ্র করে সীমান্তে গুলিবিনিময়ের ঘটনাও ঘটে। এএফপি