আলোচনা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজযাত্রীদের ভিসা প্রক্রিয়ার ব্যাপারে সৌদি আরবের সঙ্গে ইরানের আলোচনা স্থগিত হয়ে গেছে। কিছুদিন ধরে কূটনৈতিক সম্পর্ক না থাকায় বিষয়টি জটিল হয়ে পড়েছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। হজযাত্রীদের ভিসা বিষয়ে আলোচনা করতে গত সপ্তাহে ইরানি প্রতিনিধিদল সৌদি সফরে যায়। গত সোমবার ইরানের হজ সংস্থার প্রধান সাঈদ ওহাদি জানান, আলোচনায় অগ্রগতি হলেও উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক না থাকায় ভিসা প্রক্রিয়া নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। গত জানুয়ারিতে সন্ত্রাসের দায়ে এক জ্যেষ্ঠ শিয়া আলেমের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। এর প্রতিবাদে ইরানের দুটি শহরে সৌদি কূটনৈতিক মিশনে হামলা করে ক্ষুব্ধ ইরানিরা। এর প্রতিক্রিয়ায় তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে রিয়াদ।
এএফপি