প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ার ৯ নাগরিককে উত্তর কোরিয়া দেশে ফিরতে বাধা দিচ্ছে। বিষয়টি নিয়ে পিয়ংইয়ংয়ের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করতে চায় কুয়ালালামপুর। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ আমান এ কথা জানিয়েছেন। কূটনৈতিক উত্তেজনার মধ্যে পিয়ংইয়ং ওই ৯ মালয়েশীয়কে উত্তর কোরিয়া ছাড়তে নিষেধ করেছে। দেশটির নেতা কিম জং-উনের সৎভাই কিম জং-নাম গত মাসে কুয়ালালামপুর বিমানবন্দরে সন্দেহভাজন আততায়ীর বিষাক্ত পদার্থ প্রয়োগের পর প্রাণ হারান। তাঁকে হত্যার ঘটনায় পিয়ংইয়ংয়ের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে।