আলোচনায় সম্মত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই কোরিয়া গত ফেব্রুয়ারি মাস থেকে বন্ধ থাকা উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক আলোচনা আবার শুরু করতে রাজি হয়েছে। গতকাল শনিবার উত্তর কোরিয়ার তিনজন জ্যেষ্ঠ নেতা আকস্মিকভাবে দক্ষিণ কোরিয়ায় এশিয়ান গেমসের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পর এ খবর জানা যায়। উত্তর কোরীয় ওই কর্মকর্তাদের দলটির নেতৃত্বে রয়েছেন হাওয়াং পিয়ং-সো। তাঁকে দেশটির নেতা কিম জং-উনের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। হাওয়াং এ সফরে দক্ষিণের পুনরেকত্রীকরণ-বিষয়ক মন্ত্রী এবং আরেকজন জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছিল। উভয় পক্ষ আগামী কয়েক সপ্তাহের মধ্যে আবার বৈঠকে রাজি হয়েছে বলে জানা গেছে।
বিবিসি