প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে প্রার্থনার দায়ে কয়েকজন ইহুদিকে বের করে দেওয়া হয়েছে। তিশা বাভ নামক ইহুদি ধর্মাবলম্বীদের শোকের দিনে আল-আকসা মসজিদ, যেটি তাঁদের কাছে টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত, সেখানে পরিদর্শনে যান কয়েক শ ইহুদি। পরে পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘পরিদর্শনের নিয়মকানুন লঙ্ঘনের দায়ে’ সাত ইহুদিকে আটক করা হয়েছে। উল্লেখ্য, আল-আকসা মসজিদে মুসলমানদেরই কেবল প্রার্থনা করার অনুমতি রয়েছে, ইহুদিরা সেখানে কেবল পরিদর্শনে যেতে পারেন। ফিলিস্তিনিদের অভিযোগ, পবিত্র এই মসজিদের বিরাজমান অবস্থা বদলাতে চায় ইসরায়েল। এই দাবি বরাবরই অস্বীকার করে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।