আল-কায়েদার ১১ সদস্য নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার ইদলিব শহরের কাছাকাছি দুটি পৃথক বিমান হামলায় চলতি মাসে ১১ জন আল-কায়েদা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ তথ্য জানিয়েছে। হামলায় ওসামা বিন লাদেনের সাবেক এক ঘনিষ্ঠ সহযোগীও নিহত হয়েছেন। পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস বলেন, ৩ ফেব্রুয়ারির এক বিমান হামলার ঘটনায় ১০ জঙ্গি নিহত হন। পরদিন ৪ ফেব্রুয়ারি অপর একটি বিমান হামলায় আল-কায়েদার প্রয়াত নেতার ঘনিষ্ঠ সহযোগী আবু হানি আল-মাসরি নিহত হন।