আশ্রয়কেন্দ্রে অভিবাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের কয়েকটি আশ্রয়শিবিরে রয়েছে বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীরা। সেখানে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে অভিবাসীরা। এ অঞ্চলের আন্দামান সাগরে ক্ষুধা-তৃষ্ণা ও অসুস্থতায় মৃত্যুঝুঁকির মধ্যে এখনো ভেসে বেড়াচ্ছে সাত-আট হাজার বাংলাদেশি ও রোহিঙ্গা।

রয়টার্স
রয়টার্স

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে অস্থায়ী একটি আশ্রয়কেন্দ্রে আজ সোমবার সকালের খাবার খাচ্ছে দুই রোহিঙ্গা অভিবাসী শিশু। সাগরে ভাসতে ভাসতে খাবারের অভাবে এসব শিশুদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছে।

রয়টার্স
রয়টার্স

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে একটি আশ্রয়কেন্দ্রে আজ খাবার ও পোশাকের জন্য লাইনে দাঁড়িয়ে আছে অভিবাসীরা। 

এএফপি
এএফপি

পানির অপেক্ষায় আফ্রিকার অভিবাসীরা। লিবিয়ার ত্রিপোলিতে একটি বন্দী শিবিরে তাঁরা রয়েছে। ইউরোপে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তাঁদের আটক করা হয়। ছবিটি গতকাল রোববারের। 

এএফপি
এএফপি

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে গতকাল রোববার অচেতন এক বাংলাদেশি অভিবাসীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

রয়টার্স
রয়টার্স

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে সদ্য পৌঁছেছে এই রোহিঙ্গা শিশুটি। আশ্রয়কেন্দ্রে শনাক্ত করতে তার ছবি তুলে রাখা হচ্ছে।