আসল সত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাসের ‘আসল সত্য’ উদ্ঘাটনের আহ্বান জানিয়েছেন বিমান দুর্ঘটনায় নিহত চীনের সামরিক কমান্ডার লিনা বিয়াওয়ের মেয়ে লিন লিহেং। কমিউনিস্ট চীনের প্রতিষ্ঠাতা মাও সে তুংকে ক্ষমতাচ্যুত করার ‘ব্যর্থ ষড়যন্ত্রে’ জড়িত থাকার অভিযোগ ছিল লিনা বিয়াওয়ের বিরুদ্ধে। ১৯৭১ সালের সেপ্টেম্বরে কথিত ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর পালানোর সময় মঙ্গোলিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত হন তিনি। বিয়াওয়ের মেয়ে লিন লিহেং কয়েক দিন আগে বেইজিংয়ে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ‘ঐতিহাসিক ঘটনাগুলোর আসল সত্য’ উদ্ঘাটনের আহ্বান জানান।
এএফপি