প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাগরে ডুবে আলোচিত শরণার্থী শিশু আয়লান কুর্দিসহ পাঁচজনের মৃত্যুর ঘটনায় সিরিয়ার দুই নাগরিকের কারাদণ্ড হয়েছে। তুরস্কের একটি আদালত গতকাল শুক্রবার এ রায় দেন। আয়লানের মৃতদেহ বোদরুম নামের যে শহরের কাছের সৈকতে পড়েছিল, সেই শহরেই বিচার হয়। বিচারে কারাদণ্ড হওয়া দুজন সিরীয় হলেন মুফাওয়াকা আলাবাস ও অসিম আলফ্রাহদ। মানব পাচারের দায়ে তাঁদের ৩৫ বছর করে শাস্তি দেওয়া হয়েছে। অবশ্য তাঁদের ‘ইচ্ছাকৃত অবহেলা’র জন্য পাঁচজনের মৃত্যু হয়েছে, এমন অভিযোগ থেকে তাঁদের খালাস দেওয়া হয়েছে।
বিবিসি