ইকোলাই আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের শরীরে ইকোলাই ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটেছে। বন্যা উপদ্রুত এলাকা পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হন। গত মাসে নাজিব রাজাক বন্যা উপদ্রুত এলাকা সফরে যান। বন্যায় দুই লাখের বেশি মানুষকে ঘরছাড়া হতে হয়। নাজিবের গণমাধ্যমবিষয়ক সহকারী জানান, প্রধানমন্ত্রীকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সংক্রমিত খাদ্য এবং পানির মাধ্যমে এই ব্যাকটেরিয়া ছড়ায়।
বিবিসি