ইতালিয়ান উড়োজাহাজকে নয়, এটি ছিল ফাঁকা গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তালেবানের হাতে পতন হওয়া কাবুল থেকে ৮২ হাজারের বেশি মানুষকে উড়োজাহাজে করে সরিয়ে নেওয়া হয়েছে।
ফাইল ছবি: রয়টার্স

আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার সময় গুলির ঘটনাটি ছিল ফাঁকা গুলির। বিমানবন্দরে জড়ো হওয়া আফগানদের সেখান থেকে হটাতে ফাঁকা গুলি চালায় দেশটির সরকারি বাহিনী।

ওই গুলির ঘটনায় কয়েক মিনিট আগে ইতালির সি-১৩০ সামরিক পরিবহন উড়োজাহাজটি রানওয়ে ছেড়েছিল। তখন বলা হয়েছিল, ওই উড়োজাহাজকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। ইতালির সরকারি সূত্রের বরাতে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আফগানিস্তানের রাজধানী কাবুলের এই বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কায় আগেই জারি করা হয়েছিল উচ্চ সতর্কতা। বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের সতর্ক করেছে। যাঁরা বিমানবন্দরটির সামনে অবস্থান করছেন, তাঁদের অবিলম্বে ওই এলাকা ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ইতালির সেই ফ্লাইটে থাকা ইতালিয়ান এক সাংবাদিক স্কাই২৪টিজিকে বলেন, উড়োজাহাজে প্রায় ১০০ জন আফগান নাগরিক রয়েছেন।

আরও পড়ুন

১১ দিন আগে তালেবানের হাতে পতন হওয়া কাবুল থেকে ৮২ হাজারের বেশি মানুষকে উড়োজাহাজে করে সরিয়ে নেওয়া হয়েছে। দেশত্যাগে তারা ব্যবহার করছে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর।