ইদলিবে ফেলা হলো বিষাক্ত গ্যাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার যে স্থানে গত সোমবার রুশ সামরিক হেলিকপ্টারকে বিদ্রোহীরা গুলি করে ভূপাতিত করেছিল, তার কাছাকাছি স্থানে বিষাক্ত গ্যাস ফেলা হয়েছে। ইদলিব প্রদেশের সারাকিভ শহরের একজন চিকিৎসক বলেন, হেলিকপ্টার ভূপাতিতের ঘটনার পর সোমবার দিবাগত রাতে শহরটির কেন্দ্রে হেলিকপ্টার থেকে কয়েক ব্যারেল ক্লোরিন ফেলা হয়। এরপর অন্তত ৩৩ জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু। সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা গ্রুপের প্রধান রাইদ সালেহ বলেন, হেলিকপ্টার থেকে ফেলা হয় পাঁচ ব্যারেল বিষাক্ত গ্যাস। হাসপাতালে আসা ব্যক্তিদের উপসর্গ ও গ্যাসের গন্ধে একে ক্লোরিন গ্যাস বলেই ধারণা করা হচ্ছে।

আল-জাজিরা।