ইন্টারনেট ব্যবহারে আরও কড়াকড়ি আসছে চীনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট ব্যবহারের ওপর চীন আরও বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে। দেশটির কর্তৃপক্ষ গতকাল রোববার বলেছে, তারা অনলাইনের বিভিন্ন সার্চ ইঞ্জিন এবং নিউজ পোর্টালের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ রাখতে চায়।
সব ধরনের যোগাযোগের ওপর ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ বহাল রাখার উদ্দেশ্য বাস্তবায়নের অংশ হিসেবে প্রেসিডেন্ট সি চিন পিং এই ব্যবস্থা নিলেন। তিনি দেশের নিরাপত্তার জন্য ‘সাইবার সার্বভৌমত্ব’ বজায় রাখার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছেন। দল এবং ‘স্টেট কাউন্সিল’ হিসেবে পরিচিত মন্ত্রিসভায় প্রকাশ করা পাঁচ বছরের সাংস্কৃতিক উন্নয়ন ও সংস্কার পরিকল্পনায় ইন্টারনেট-সংক্রান্ত নিয়মকানুন আরও ‘নিখুঁত’ করার প্রস্তাব রয়েছে। এ ক্ষেত্রে অনলাইনে খবর প্রকাশের কাজে নিযুক্ত ব্যক্তিদের যোগ্যতা নির্ধারণের কাজে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার পরিকল্পনা গৃহীত হয়েছে। এ বিষয়ে সংস্থাটি বলেছে, অনলাইনে গুজব, ক্ষতিকর তথ্য, ভুয়া খবর, বিকৃত খবর, ভুয়া সংবাদমাধ্যম এবং ভুয়া প্রতিবেদকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব আছে।
চীনে জনপ্রিয় বিদেশি ওয়েবসাইট গুগুল-ফেসবুক ইত্যাদি ইতিমধ্যে নিষিদ্ধ। অনলাইন নিউজ পোর্টাল এবং ইন্টারনেট সংযোগদাতাদের জন্য বেইজিংয়ের কর্তৃপক্ষ গত সপ্তাহে কঠোরতর বিধিমালা জারি করেছে।