ইন্দোনেশিয়ায় টানা তিন দিনের যানজটে ১২ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ায় জাভা দ্বীপের একটি মহাসড়কে টানা তিন দিনের যানজটে আটকা পড়ে ১২ জনের মৃত্যু হয়েছে। ঈদুল ফিতর উদ্যাপনে বাড়ি ফেরার পথে জাভার ব্রেবেস শহরের বহির্গমন পথে ৩ থেকে ৫ জুলাই পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার লম্বা এ যানজটের সৃষ্টি হয়। এতে আটকা পড়ে লাখো মানুষ।
স্থানীয় ব্যক্তিরা ব্রেবেস শহর থেকে বেরিয়ে যাওয়ার পথের টোল গেটকে ‘ব্রেক্সিট’ নামে চেনে।
ইন্দোনেশিয়ার যোগাযোগ মন্ত্রণালয়ের মুখপাত্র হেমি প্রামুরাহারজো বলেন, প্রতিবছরই রমজানের শেষ দিকে ইন্দোনেশিয়ার সড়কগুলোয় যানবাহনের চাপ বাড়ে। তবে এ বছর ব্রেক্সিটে যা ঘটে গেল, তার একমাত্র কারণ এই মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ। তিনি বলেন, এ যানজটে আটকা পড়ে ওই তিন দিনের বিভিন্ন সময়ে ক্লান্তি, পানিশূন্যতাসহ নানা স্বাস্থ্যসমস্যায় ১২ জনের মৃত্যু হয়। মৃত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন প্রৌঢ়ও ছিলেন।