ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত মোট ১৪১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার সুমাত্রায় বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪১। গত মঙ্গলবার দেশটির সামরিক পরিবহন বিমানটি বিধ্বস্ত হয় মেদান শহরের একটি আবাসিক এলাকায়। খবর বিবিসির।
সামরিক সূত্র জানায়, হারকিউলিস সি-১৩০ নামের বিমানটির কোনো যাত্রী বেঁচে নেই। বিমানটি একটি হোটেল এবং কয়েকটি বাড়িঘরের ওপর আছড়ে পরে। দুর্ঘটনায় বিমানের আরোহী ছাড়াও স্থানীয় ১৯ জন মানুষ মারা গেছে। যাত্রীদের বেশির ভাগই ছিল সেনাসদস্যদের আত্মীয় এবং নারী। এক সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে ইন্দোনেশিয়ার ইংরেজি দৈনিক জাকার্তা টাইমস জানায়, রক্তের নমুনা দেখে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের অনেককে শনাক্ত করা হয়েছে।