ইন্দোনেশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ায় আজ মঙ্গলবার পরিবহন কাজে ব্যবহৃত সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। দেশটির পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়।
সুমাত্রা দ্বীপের মেদান শহরের একটি আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে বিস্ফোরণের অগ্নিশিখা দেখা যায়।

শহরটির পুলিশপ্রধান মারদিয়াজ দাইহানানতো বলেন, বিমান ও ভবনের ধ্বংসস্তূপ থেকে পাঁচ থেকে ছয়টি লাশ উদ্ধার করা হয়।
পুলিশের ওই কর্মকর্তার ভাষ্য, ‘বিমান ও ভবনের ধ্বংসস্তূপের ভেতরে লাশ ছিল। সেগুলো উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে করে আদম মালিক হাসপাতালে নেওয়া হচ্ছে। আমরা সব লাশ উদ্ধার করতে পারিনি।’
