ইন্দোনেশিয়ায় 'জঙ্গি-সেল' উদ্ঘাটনে তৎপরতা, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাকার্তায় গতকাল বৃহস্পতিবার সন্ত্রাসী হামলায় আহত হয়ে পড়ে আছেন এক বিদেশি নাগরিক। তাঁর পাশে নিরাপত্তা ও জরুরি উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স
জাকার্তায় গতকাল বৃহস্পতিবার সন্ত্রাসী হামলায় আহত হয়ে পড়ে আছেন এক বিদেশি নাগরিক। তাঁর পাশে নিরাপত্তা ও জরুরি উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় হামলায় জড়িত জঙ্গিদের ‘সেল’ উদ্ঘাটনে কাজ করছে দেশটির পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
গতকাল বৃহস্পতিবার নগরের কয়েকটি স্থানে বিস্ফোরণ ও গোলাগুলিতে পাঁচ হামলাকারীসহ অন্তত সাতজন নিহত হয়েছে। মধ্যপ্রাচ্যে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) আনুষ্ঠানিকভাবে এ হামলার দায় স্বীকার করেছে।
জাকার্তার পুলিশপ্রধান টিটো কারনাভিয়ান বলেন, হামলার পেছনে থাকা সন্দেহভাজন সন্ত্রাসীদের সেল উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। হামলাকারীদের নিষ্ক্রিয় করা হয়েছে। কিন্তু তাদের সঙ্গে যোগসূত্র থাকা গোষ্ঠীগুলো ইন্দোনেশিয়ায় আছে। তারা আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ।
হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে ইন্দোনেশীয় নাগরিক বাহরাম নাইমকে সন্দেহ করছে কর্তৃপক্ষ। তিনি আইএসের হয়ে সিরিয়ায় লড়ছেন বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে জাকার্তার পুলিশপ্রধান বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইএসের সমর্থক গোষ্ঠীগুলোকে এক করা নাইমের লক্ষ্য।
ইন্দোনেশিয়ার পুলিশ আজ দেশটির একটি টিভি চ্যানেলকে জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত সন্দেহে তারা তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন..