ইয়েমেন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছে। জাতিসংঘের সংস্থাটির হিসাব, ইয়েমেনের প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষের জরুরি ত্রাণ-সহায়তা দরকার। খবর বিবিসির।
ডব্লিউএফপির প্রধান আর্থারিন কাসিন গতকাল বৃহস্পতিবার কায়রোতে বলেন, খাদ্যসংকট, সুপেয় পানি ও জ্বালানির অভাবে ইয়েমেনের মানুষ ‘সত্যিকার অর্থে ঝড়ের’ মুখে পড়েছে। তিন দিনের ইয়েমেন সফর শেষ করে গতকাল কায়রো এসেছেন কাসিন। তিনি বলেন, আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো যুদ্ধের কারণে তাদের ত্রাণ পৌঁছাতে পারছে না। অপুষ্টিতে ভোগা প্রায় ১২ লাখ শিশুর কাছে যদি খাদ্য না পৌঁছানো যায়, তবে বড় ধরনের বিপর্যয় ঘটবে।
ইয়েমেনে শিয়া হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী ও তাদের সহযোগী সরকারপন্থী বাহিনীর লড়াই চলছে।