প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়েমেন যুদ্ধে অংশ নিতে যাচ্ছে কাতারের এক হাজার সেনাসদস্য। সঙ্গে রয়েছে দুই শরও বেশি সাঁজোয়া যান ও ৩০টি হেলিকপ্টার। ইয়েমেনে হুতিবিরোধী যুদ্ধে আরব জোটের পক্ষে লড়াই করবে তারা। সৌদি আরব-ইয়েমেন সীমান্ত থেকে কাতারভিত্তিক চ্যানেল আল-জাজিরার একজন সাংবাদিক জানান, কাতারের সেনা দল এখন ইয়েমেনের মারিব প্রদেশের দিকে এগিয়ে যাচ্ছে। দলটি সেখানে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন বাহিনীর সঙ্গে যুক্ত হবে। গত শুক্রবার ইয়েমেনে সৌদি জোট বাহিনীর ওপর বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ৬০ সেনা নিহত হয়। এর জবাবে রোববার রাজধানী সানায় ব্যাপক হামলা চালায় জোট বাহিনী।
আল-জাজিরা